দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিরল ও হরিপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর দিবাগত রাতে ব্যাটালিয়নের অধীনস্থ এনায়েতপুর এবং বাশালগাঁও বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,২০,০০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পরিবহন শ্রমিক হত্যাসহ সহিংসতার প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন