শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে—মেহেরপুরজুড়ে পোস্টার

মেহেরপুরে ছেয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনের ছবি সংবলিত পোস্টার। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও দেয়ালে এসব পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগানও লেখা রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা জুড়ে এই পোস্টারিং কর্মসূচি চালিয়েছে। তবে কারা, কখন এবং কীভাবে এই পোস্টার লাগিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পোস্টারগুলোতে লেখা রয়েছে, ‘ডিসেম্বরের এই বিজয়ের মাসে, মেহেরপুরবাসী আছে শেখ হাসিনার পাশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘প্রত্যাবর্তন ২.০’। এসব স্লোগানের পাশাপাশি পোস্টারে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে।

দুই বছর রাজনৈতিক অঙ্গনে নিষ্ক্রিয়তা ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে বিজয়ের মাসে এমন পোস্টারিং ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, প্রকাশ্যে এমন পোস্টারিংয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে সংগঠিত হয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এ কর্মসূচির সঙ্গে কারা সরাসরি জড়িত, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠন এর দায় স্বীকার করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন