কুষ্টিয়া ৪৭ বিজিবি দক্ষিন-পশ্চিম রিজিয়নে ৮৭ কোটি টাকার মালামাল উদ্ধার

সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে থেকে যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরে বিজিবির এক প্রেস রিলিজে একথা জানান।

প্রেস রিলিজে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ০৭টি ব্যাটালিয়নের অভিযানে গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১৫৫ জন আসামিসহ সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।বাংলাদেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এ সব অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯.৩৪৯ কেজি স্বর্ণ, ০৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪.২৫ কেজি ওজনের ০১টি কষ্টিপাথরের মূর্তি ও ০৬ রাউন্ড গুলি। এ ছাড়া ৩,১৯২ বোতল বিদেশি মদ, ২.৪২৮ কেজি হেরোইন, ২০৭.৬১ কেজি গাঁজা, ৭৭,৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১,৫৭৮ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২,৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ০৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এ সময় ১৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪.২৫ কেজি ওজনের ০১টি কষ্টিপাথরের মূর্তি, ০১টি আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড গুলি, ৯,২৫০ কেজি সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১.৬০৮ কেজি গাঁজা, ০.০১২ কেজি হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার ১,৩০,৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

এদিকে দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।যশোর রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি জানান,বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের ঘোষিত ভিশন ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।সীমান্ত সুরক্ষা ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে একক ভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এ জন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সীমান্ত সুরক্ষা কার্যক্রমে সাংবাদিক সমাজের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা বিজিবিকে অনুপ্রাণিত করে। ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’ এই প্রত্যয়ে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকার বসুন্ধরা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন