কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করেন। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আবেদনের ওপর শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল। তুরাগ থানাধীন ওই বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে ২১৬ নম্বর আসামি হিসেবে। একই মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন