মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে কোন প্রকার প্রভাব পড়েনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনের। এ দিন সকাল থেকেই প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও করছে স্বাভাবিকভাবে। তবে সকালে দূরপাল্লার যানবাহন চলাচল কম দেখা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। এবং লকডাউনের প্রতিবাদে কোন প্রকার কর্মসূচীও করেনি বিএনপি বা অঙ্গসহযোগী সংগঠন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে। সকাল থেকেই অফিস আদালত, শপিংমল, দোকান-পাট, স্কুল কলেজসহ সকল প্রতিষ্ঠান ছিল স্বাভাবিক।

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গাংনী পৌর শাখার উদ্যোগে বুধবার দিবাগত গভীর রাতে গাংনী মহিলা ডিগ্রি কলেজ ও সরকারী মাধ্যমিক বালিকা বিদালয়ের গেটে তালা ঝুলিয়ে লকডাউনের পক্ষে পোস্টারিং করে। কিন্তু সারা দিনেও কার্যক্রম নিষিদ্ধ আওয়অমী লীগ বা অঙ্গসহযোগী সংগঠনের কোন কর্মসূচী চোখে পড়েনি।

অপরদিকে দুপুরে গাংনী উপজেলার পৌরসভাধীন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় কুঞ্জ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করেছে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের ১০-১২ জনের একটি দল। এছাড়াও তাদের বিরুদ্ধে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমিন ফার্মেসী বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গাংনী মহিলা ডিগ্রি কলেজ ও সরকারী মাধ্যমিক বালিকা বিদালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে পুলিশি নজরদারি ও এই কাজ যারা করছে তাদের সনাক্ত করতে পুলিশের অভিযান অব্যহত আছে। রেস্টুরেন্ট ভাংচুরের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, মেহেরপুরে লকডাউনের কোন প্রকার প্রভাব পড়েনি। জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার তিন থানায় এ সংক্রান্ত কোন গ্রেফতারও নেই। কুঞ্জ রেস্টুরেন্টে হামলার বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, আহত ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন