ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা ইদ্রিস মিয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট, শাহগদী মার্কেট, ইন্দ্রপুল বাইপাস ও কমলমুন্সির হাট এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, কথিত গুপ্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে কিছু সন্ত্রাসীকে অর্থের প্রলোভন দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তারেক রহমানের সৈনিক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা এসব অপচেষ্টা সফল হতে দেবেন না। বিএনপি বেঁচে থাকতে এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
‎
‎তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আগামী ডিসেম্বর পর্যন্ত পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।
‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার। দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির ও মো. ইব্রাহীম, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ রাশিদ দৌলতী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জাগির হোসেন মেম্বার, মো. ফরিদ আহাম্মদ, জসিম উদ্দিন সওদাগর, আব্দুল মাবুদ, আমানউল্লাহ বাচা, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান, আবুল কাশেম চেয়ারম্যান, আনোয়ার উদ্দিন, এম এ কাদের, আবদুল মান্নান, শফিউল উল্লাহ, লিয়াকত রহমান, আবুল হাকিম, আমিনুল হক আমিন, আবুল কাশেম, সোহেল সওদাগর, রিজওয়ানুল হক, মামুন সিকদার, সেলিম মাস্টার, মীর সরওয়ার, মুবিন, এম এ রুবেল, মো. বেলাল, মো. জাফর, মো. আহসান চৌধুরী, নাজিম উদ্দিন, আবু তাহের, রফিক, শামীম, রেজাউল, ফজলুল করিম, জিয়া উদ্দিন, আবুল কাশেম মিয়া, নুরুল ইসলাম, মুরাদ, মোহাম্মদ ইব্রাহীম মির্জা, মো. হাবিব, সাজ্জাদ হোসেন ও শহিদ উল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

‎পড়ুন : ধামরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, আহত ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন