চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মোঃ তারিফ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরাগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে রাজশাহীর তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে মাদক নিয়ে আসছেন। পরে আমনুরা ধীনগর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ভ্যানে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি পোটলায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে বেলা ১২টা ৩৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তার মোঃ তারিফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আলম এবং মায়ের নাম মোছাঃ ছেরিনা খাতুন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, আহত ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন