কুষ্টিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫৮০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আসাদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবরবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আবদার মেম্বারের বাড়ির উত্তর পাশে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আসাদুল মোল্লা কবরবাড়ীয়া গ্রামের মৃত আনসার মোল্লার ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫৮০ টাকা এবং একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন