পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

পড়ুন : ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন