হাইতিতে পুলিশের বড় অভিযানে ৩৪ সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের চালানো ব্যাপক অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্যাংবিরোধী একটি বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। দেশটির পুলিশ জানিয়েছে, পাঁচ বছরেরও বেশি সময় ধরে এলাকাটি সশস্ত্র গ্যাংদের দখলে রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনার ভিডিও প্রকাশ করেছে হাইতির জাতীয় পুলিশ। পুলিশের দাবি, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, এই বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স, যিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা। পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযানে ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য ছাড়া আর কেউ হতাহত হননি এবং হাইতিতে অবস্থানরত এল সালভাদরের প্রায় আড়াই হাজার সেনার কেউ এতে অংশ নেননি।

রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর যোগাযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশেই মার্তিসাঁ এলাকার অবস্থান। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন হাজারো মানুষ সড়কটি ব্যবহার করতেন। ২০২২ সালের জুলাইয়ে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পরবর্তী সহিংসতার জেরে অন্তত ১৯ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর থেকেই সড়কটি ব্যবহারকারীদের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলো অর্থ দাবি করে আসছিল এবং চলাচলকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর কারণে শহরে পণ্য আনা-নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে, হাইতির বিভিন্ন অঞ্চলে গ্যাংগুলোর আধিপত্য ভাঙতে অভিযান আরও জোরদার করেছে জাতিসংঘের সমর্থনপুষ্ট গ্যাং দমন বাহিনী। বাহিনীটি জানিয়েছে, কয়েক মাস ধরে রাতের টহল এবং গ্যাং সদস্যদের অবস্থান শনাক্তের প্রচেষ্টার পর তারা তাবারে এলাকায় অভিযান জোরদার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। শুধু গ্যাংগুলোকে এলাকা থেকে সরিয়ে দেয়া নয়, বরং জনবসতিতে তাদের নিয়ন্ত্রণ ভেঙে দেয়া, দখল করা এলাকা পুনরুদ্ধার করা এবং তাদের ফিরে আসা ঠেকানো।’

এ ছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় আর্টিবোনাইট অঞ্চলের গ্রোস-মর্ন শহরের উত্তরে ন্যাশনাল রুট ৫-এর ওপর থেকে ব্যারিকেড সরানো এবং গ্যাং সদস্যদের খনন করা পরিখা ভরাটের সময় তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। এক্সে দেওয়া হালনাগাদ তথ্যে তারা জানায়, ‘অভিযানের সময় গ্যাং সদস্যরা জিএসএফের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বাহিনীর সদস্যরা পাল্টা ব্যবস্থা নেন এবং তাদের পিছু হটতে বাধ্য করেন।’

মার্তিসাঁ এলাকায় পুলিশের এই অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যখন এল সালভাদরের সেনারা হাইতির পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। মূলত গত ১৮ অক্টোবর পোর্ট-অ-প্রিন্সের কাছে এক অতর্কিত হামলার পর নিখোঁজ হওয়া এল সালভাদরের বিমান চলাচল বিভাগের চার প্রযুক্তিবিদকে উদ্ধারের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে প্রথমে সেনা পাঠিয়েছিলেন। পরবর্তীতে নিখোঁজ চারজনকে খুঁজে বের করার সেই তৎপরতা হাইতির গ্যাংগুলোর বিরুদ্ধে আরও বড় পরিসরের অভিযানে রূপ নিয়েছে।

পড়ুন : সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, রয়েছে ৭ মামলা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন