অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। এমনকি গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার আগের রাতে অর্থাৎ বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও আটক করেছিল ডিবি। তিনি বহুল আলোচিত ও বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি আলোচনায় আসে এবং একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ওই গ্রুপে যুক্ত থাকা বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসায় তারা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন, যার মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।

পড়ুন : সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, রয়েছে ৭ মামলা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন