কেরানীগঞ্জে ছাত্রদল নেতার রাজনৈতিক কার্যালয়ে আগুন

ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দেখা যায় কার্যালয়ের জানালার গ্রীল ভাঙা। তাই ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা জানালার গ্রীল ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

তবে এ বিষয়ে জানতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার সঙ্গে একাধিকবার মুঠোফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেননি।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি মাত্রই ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।’

বিজ্ঞাপন

পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন