সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, বিদ্যুতের খুঁটিসহ ৩ ট্রান্সফরমার বিধ্বস্ত

সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এই সময় ট্রাকটির ধাক্কায় পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটিসহ তিনটি ট্রান্সফরমার ভেঙে পড়ে যায়। এতে ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুর হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাবনার কাশিনাথপুর থেকে আসা ঢাকা মেট্রো-১৬-৯০৪৯ নম্বরের ট্রাকটি ৮০০ বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ার পথে পিপুলবাড়িয়া বাজারের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকটির ধাক্কায় পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটি ও তিনটি ট্রান্সফরমারসহ বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো ভেঙে পড়ে।

তিনি আরো জানান, তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো মেরামত ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্তপক্ষকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন