মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে। পরে গোড়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-খন্দকার সিফাত (১৯), রিফাত খান, মো. সাজ্জাদ হোসেন (২১), অমৃত চন্দ্র (২১) ও প্রশান্ত চন্দ্র (২২)। তাদের বাড়ি দেলদুয়ার ও ঘাটাইল উপজেলায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দেলদুয়ারের এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্য চারজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

শুক্রবার (২০ নভেম্বর) বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন