‎পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়ার ৫৩তম বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়া ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

‎১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক সভায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার প্রসার, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
‎
‎বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে নৈতিকতা, সততা, মানবিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ ও সুশৃঙ্খল জাতি গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন-সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া। প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জাহেদুল্লাহ ও জামিয়া ইসলামিয়া পটিয়ার নির্বাহী পরিচালক আল্লামা জাকারিয়া আল-আজহারি। প্রধান আলোচক ছিলেন জামিয়া আরাবিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস আল্লামা শাহাদাত হোসেন আরমান।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল জলিল কওকব, হাফেজ আহমদ হোছাইন আজিজী, মাওলানা মহিউদ্দিন মুমেন এবং আল্লামা মুফতি আমিনুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি নুরুল ইসলাম।
‎
‎সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন