কুলাউড়ায় নাগরিকের কণ্ঠস্বর ও সম্মিলিত উদ্যোগে স্থানীয় পরিবর্তন বিষয়ক টাউন হল সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় নাগরিকদের অংশগ্রহণ, জবাবদিহিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক নাগরিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুলাউড়া উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল—‘নাগরিকের কণ্ঠস্বর, সম্মিলিত উদ্যোগে স্থানীয় পরিবর্তন’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্জ সহায়ক সংস্থা (এনএসএস)-এর নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী। নাগরিক সমন্বয় প্রকল্পের ফোকাল পারসন আতিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রকল্পের পক্ষে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক উপদেষ্টা রেদুয়ান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, ২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বদরুল হোসেন খান, ৮নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুক্তাদির মনু এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি ও আহ্বায়ক শাকিল রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় কুলাউড়া উপজেলার স্থানীয় উন্নয়ন-সংশ্লিষ্ট সমস্যা, জনগণের অগ্রাধিকারভিত্তিক চাহিদা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন, নাগরিক অধিকার, নারী ও যুব নেতৃত্ব, সামাজিক সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, অবকাঠামো এবং সুশাসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা পর্বে স্থানীয় উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, সরকারি সেবাপ্রাপ্তিতে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়।

উল্লেখ্য, নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় নির্জ সহায়ক সংস্থা (এনএসএস) কুলাউড়ায় স্থানীয় সহযোগী সংস্থা হিসেবে নাগরিক সচেতনতা, সামাজিক উন্নয়ন, নারী ও যুব নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন