প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের নগুয়া নুরুল উলুম বালিকা আলিয়া মাদ্রাসা এতিমখানার হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীনের উদ্যোগে এই মানবিক আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এর আগে কুরআন খতম শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ প্রার্থনা করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আফতাব উদ্দিন মিলন ,সদস্য মাসুদুর রহমান পল্লব,জেলা যুবদলের সহ-সভাপতি মাজিদুল হক বাবু, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কি শ্যামল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান অশ্রু, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, আহসানুর মুবাশ্বির মারুফ এবং সহ-বনবিষয়ক সম্পাদক অপূর্ব হাসান নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেব সাদিকিন বাপ্পী, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার উদ্দিন লিটন, সহ-সভাপতি শাখীর আহমেদ, যুবদলের সদস্য মহরম আলী ও মাহাদী হাসান শিবলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা


