ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের বাগান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। তবে হামলাকারী কারা তা সনাক্ত করতে পারেনি বাড়িতে থাকা বাসিন্দারা।
নাবিলের বাড়ির ভাড়াটিয়া শেখ তানজিম হাসান নাবিল জানান, বাড়িতে মালিকপক্ষের কেউ বসবাস করেন না। এই বাড়িটি ৪ তলা, সবাই এখানে ভাড়াটিয়া বসবাস করছেন। নিচে একটি কক্ষে ফুড ডেলিভারির এজেন্সির অফিস রয়েছে। রাতে ১৫/২০ জন যুবক মুখে মাক্স পড়ে হামলা করে। প্রথমে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বেশকিছু জানালার গ্লাস ভেঙে যায়। পরে তারা বাড়িতে ঢুকে ফুড ডেলিভারির অফিসের তালা ভেঙে কক্ষে ঢুকে ভাংচুর চালায়। এসময় তারা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল নিয়ে যায়। তবে তারা কারা, কাউকে সনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে বা কারা এই ঘটনার সাথে জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় পাঁচ শতাধিক মানুষ
সা/


