প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীতে খাবার বিতরণ ও ফুটবলের মেগা ফাইনাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা, ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নোয়াখালী জেলা সদরের সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে এসব কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তুর্জয় সুলতান।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম তারেক, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, শহর ছাত্রদলের সদস্য সচিব আশ্রাফুল করিম পাবেল, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রনেতা তুর্জয় সুলতানের ব্যক্তিগত উদ্যোগে সন্ধ্যায় কলেজ এলাকায় ২ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় ‘তুর্জয় সুলতান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল। এতে কড়ইতোলা স্পোর্টিং ক্লাব ও তুর্জয় সুলতান একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে জয়লাভ করে তুর্জয় সুলতান একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

যুবদল নেতা তুর্জয় সুলতান বলেন, বিএনপি সবসময় গণমানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে- এটাই আমাদের প্রত্যাশা। তাঁর জন্মদিনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মধ্যদিয়ে উদযাপন করতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করাই রাজনীতির অন্যতম দায়িত্ব।

পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন