আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া বিবেচনাধীন: আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা সেটিও খতিয়ে দেখছে সরকার।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণহত্যা করে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ তাদের এ নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের উত্থান ঘটবে, তা তারা বুঝতে পারেননি। ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী অভিযোগ, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনও ফেরেননি। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেনো ফিরে আসেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন