চরভয়রা উচ্চ বিদ্যালয়ে ‘কিরন ভবন’ উদ্বোধন, উন্মোচিত ‘শতবর্ষের সারথি’

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ‘কিরন ভবন’ উদ্বোধন এবং বিদ্যালয়ের ১১৪ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শতবর্ষের সারথি’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘কিরন ভবন’-এর উদ্বোধন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুর রহমান কিরন।

বিজ্ঞাপন

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক ও সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হুসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী শরীয়তুল্লাহ কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পলাশ মাঝি ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ১১৪ বছরের ইতিহাস, শিক্ষা বিস্তার ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন