বৈরী আবহাওয়া উপেক্ষা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাইবান্ধা জেলা ইজতেমা সম্পন্ন

​দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এই মোনাজাতে অংশ নিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে ঢল নামে হাজারো মুসল্লির।

​আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় উপস্থিত মুসল্লিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের (সাদপন্থী) আয়োজনে গত বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দ্বীনের দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান পেশ করেন।

​আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমায় গাইবান্ধা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার পাশাপাশি ইন্দোনেশিয়া ও সুদানসহ বিদেশি মেহমান ও তাবলিগ জামাতের সাথীরা অংশগ্রহণ করেন। এতে পুরো ইক্ষু খামার মাঠ এক বিশাল ইবাদতখানায় পরিণত হয়।

​ইজতেমা চলাকালে মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি তাবলিগ জামাতের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। প্রশাসন, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছে আয়োজক কমিটি।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরের নলডাঙ্গায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন