শ্রীপুরে বাড়ির ফটকের সামনে কাফনের কাপড় মোড়ানো পুতুল, এলাকায় জনমনে আতঙ্ক

গাজীপুরের শ্রীপুরে বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা তারকাঁটা। পাশে রাখা গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন পাড়া প্রতিবেশীসহ আশপাশের গ্রামের লোকজন।

আলী হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ফটকের সামনে এমন দৃশ্য দেখতে পান তিনি। বিষয়টি তাঁর কাছে রহস্যময় মনে হয়েছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি দেখান। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনাস্থল দেখতে আসা ব্যক্তিদের কেউ কেউ বিষয়টিকে কালোজাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন