কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে চার আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কুষ্টিয়ার কুমারখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর, কয়া, শিলাইদহ ও পান্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন -জগন্নাথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পান্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন ও শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী জিসান শেখ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন জানান, মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতেও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ কলাগাছ কর্তন, ১০ লাখ টাকার ক্ষতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন