বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত

সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসা ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল। দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির (সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের মূল উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা অনুপ্রাণিত করে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে। আশা করছি জনগণ উৎসাহিত হয়ে তাদের বাসায় বাসায় সোলার প্যানেল লাগিয়ে বিদ্যু সাশ্রয়ী হবে। দেশের ও মানুষের উপকার হবে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে চাঞ্চল্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন