দিনাজপুরের বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দিনাজপুরের বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দাও” স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ।

আজ সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলাসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

বক্তারা বলেন, মালিকানার জটিলতা দেখিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে একটি সংস্থা ক্যাম্প বসিয়ে মাঠের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। এর ফলে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোর-এ শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় টুর্নামেন্টসহ সকল খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

শত বছরের ঐতিহ্য বড় মাঠ রক্ষায় অবস্থান কর্মসূচি থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। তারা ২০০৩ সালে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, দিনাজপুরের বড় ময়দান তার চিরচেনা রূপ ফিরিয়ে আনতে শিশু, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের একটাই দাবি আমাদের মাঠ আমাদের কাছে ফিরিয়ে দাও।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়মাঠ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সামাদ, কার্যকরী সভাপতি গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া ও সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকা।

তারা বলেন, মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনতে, মাঠকে অবমুক্ত করতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। আশ্বাস দেন উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, দিনাজপুর হাফিজুর রহমান।

উল্লেখ্য, দেশের বৃহত্তম দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠ প্রায় ২৩ একর জায়গার উপর অবস্থিত।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে শুরু হলো টেপবল বিপিএল উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন