সরকার ও বিরোধী দলের মধ্যে আওয়ামী লীগ নিয়ে কোন মতপার্থক্য নেই: নাটোরে হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার দলীয় ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামীলীগের বিরুদ্ধে কোন মতপার্থক্য নেই। ৫ আগস্টে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলাম, সেভাবেই ডিসেম্বরে ফ্যাসিস্টকে প্রতিহত করতে আমরা সবাই রাজপথে থাকব।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত ১৭ বছর এই দলটি দেশের মানুষকে জিন্মি করে রেখেছিল। বিএনপি বাড়ী ঘর, গাড়ীতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, মামলা, মানুষকে পুড়িয়ে মারা, সন্ত্রাসবাদের রাজনীতি করে না।

তিনি বলেন, আমি নিজে রাজপথে থাকব, নাটোরের মানুষকে পাহারা দেব। নাটোরের মাটিতে কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেব না। শংকর গোবিন্দ চৌধুরী মারা যাওয়ার পরে নাটোরে আওয়ামীলীগ মরে গেছে। আজ নাটোরের উন্ন্য়নে বাধা সৃষ্টি করছে নিষিদ্ধ আওয়ামীলীগ। আওয়ামীলীগের সন্ত্রাসীদের স্থান নাটোরের মাটিতে হবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, প্রতিটি এলাকায়, মহল্লায় আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা যেন কোথাও আনাগোনা করতে না পারে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌরমেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন প্রমূখ।

এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশ স্থলে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে শুরু হলো টেপবল বিপিএল উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন