সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের শেখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও পরিবেশ সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চারা বিতরণ অব্যাহত থাকবে, যাতে প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে।
পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫


