পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন মারিয়া, আখাউড়া ক্যামব্রিয়ানে বেড়ে ৩

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী মারিয়া আক্তার। তাঁর এই সাফল্যে কলেজটির জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। নতুন করে জিপিএ-৫ পাওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মারিয়া আক্তার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের প্রবাসী মো. শাহীন আলম ও মোছা. মোসেনা আক্তারের মেয়ে। তাঁর বাবা লেবাননে থাকেন। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন মারিয়া।

কলেজ সূত্রে জানা যায়, মারিয়া নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতেন এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ করে পড়াশোনা করতেন। কোনো প্রাইভেট বা কোচিংয়ের সহায়তা ছাড়াই কলেজের নিয়মিত পাঠদান ও নিজের অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে লিজা আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রিয়া দাস জিপিএ-৫ পেয়েছিলেন। ফল পুনঃনিরীক্ষণে মারিয়ার জিপিএ-৫ যুক্ত হওয়ায় কলেজটির মোট তিনজন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করলেন।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, মারিয়ার এ অর্জন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে। কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই তার এ ফল কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরেছে।

অধ্যক্ষ আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মবিশ্বাস ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও কাজ করছে কলেজ। মারিয়ার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তিনি মারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মারিয়ার এ সাফল্যে তাঁর পরিবার ও কলেজে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন