রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাংশা হাবাসপুরে বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ(৭৩)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পাংশার হাবাসপুর গ্রামে বাদ আছর মিয়াবাড়ী আরকাম মাদরাসা এতিমখানা ও লিল্লাহবোডিং সংলগ্ন এলাকায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

পাংশার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পাংশা মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম আবু ওবায়দুল্লাহর স্ত্রী,ছেলে ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন