বিএনপি সরকার ক্ষমতার পূর্ব থেকে আবু সাইদ চাঁদ রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলার অসহায় মানুষের সহয়তার কান্ডারি। তার ঐতিহ্য এখন পর্যন্ত বহাল রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায় চারঘাট উপজেলার ৩০ পরিবারকে ছোট্র প্রণোদনার চেক বিতরণ করেন এমপি চাঁদ।
মঙ্গলাবার দুপুরে উপজেলা সভাকক্ষে একটি চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক ও চারঘাট-বাঘা এমপি আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইও ফরহাদ লতিফ। তিনি বলেন, দূর্যোব্যস্থাপনা ও ত্রান মন্ত্রানায়দের মাধ্যমে এই প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার অসহায় ও গরীব পরিবারদের মাঝে এক বান্ডিল ঢেউটিন হিসাবে ৩হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, উপজেলার জন্য এই বরাদ্দ সামান্য। এমপির উদ্দ্যোগে এই প্রণোদনার বরাদ্দ কিছুটা বৃদ্ধি হয়েছে। পিআইও অফিস সঠিক যাচাই-বাচাই শেষে অসহায় ৩০ জনের প্রত্যেককে ৩হাজার টাকার চেক দেওয়া হয়ছে। আগামীতে আরো বরাদ্দ নেওয়ার চেষ্ঠা করা হবে।
এমপি চাঁদ উপস্থিত প্রান্তিক জনপদ থেকে উঠে আসা অসহায় নারী-পুরুষদের উদ্দ্যেশ্য করে বলেন, নতুন সরকার নতুন কার্যক্রম, সব কিছু গুছিয়ে উঠতে কিছু সময় লাগছে। সকলকে বিএনপি সরকারকে সময় দিতে হবে। দেশের প্রধান মন্ত্রী দেশ ও জাতির ভালো থাকার জন্য চেষ্ঠা অব্যহত রেখেছেন। সর্বপরি সকলকে একটু ধর্য্য ধরার আবহবান জানান। ওই সময় এমপি’র এপিএস জালাল উদ্দিন, উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা


