প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর সফল করতে গোবিন্দগঞ্জে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন গাইবান্ধা সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

​সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি মরা করতোয়া নদী খনন কাজের উদ্বোধন, রংপুর চিনিকল পরিদর্শন এবং রংপুর ইপিজেডের আনুষ্ঠানিক ঘোষণাসহ জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া সফরকালে তিনি দুটি স্থানে আয়োজিত পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসূচি সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, দরবস্ত ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন