‎ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা আদায়, আটক ৩

‎কুড়িগ্রামের উলিপুরে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্নআয়ের মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার নামানীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার রুহুল আমিন (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিম্নআয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তিনজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বুড়াবুড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

‎পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন