কুষ্টিয়ায় ১৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মোঃ মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল বাহিরমাদি গ্রামের মৃত আজিজুল হকের বাঁশবাগানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ১৫ বোতল এস্কাফসহ মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাসুদ রানা বাহিরমাদি গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন