আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচি থেকে নারীর নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনটির পক্ষ থেকে ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। পাশাপাশি সহিংসতার আরও নানা ঘটনা ঘটেছে।
কর্মসূচি থেকে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরাফাত উজ্জামান বাবুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ও সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দৈনিক মুন্সীগঞ্জের সময়-এর সম্পাদক মহিউদ্দিন আহমেদ সুমন, সাংবাদিক আ. ছালাম, শেখ মোহাম্মদ রতন, মাসুদ রানা, মাসুদুর রহমান, মোহাম্মদ ফয়সাল, আরাফাত সাকিব, জসিম ও হুমায়ুন আহমেদ।
এছাড়াও কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির গাজী আ. আলিম ও সোহাগ আহম্মেদ, স্বেচ্ছাসেবী সামিয়া শারমিন, মাশফিক শিহাব রাওফিন মীমসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পড়ুন : শীতের আগমনে সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট


