‎পটিয়ায় এমপির ব্যক্তিগত সহকারী ছাত্রদল নেতা নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওতে থাকা ব্যক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন বলে দাবি করা হচ্ছে। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‎
‎মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‎
‎জানা গেছে, এস এম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি গত ১২ জুন তাকে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‎
‎এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা এস এম নয়নের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
‎
‎তবে নাম প্রকাশ না করার শর্তে নয়নের এক শুভাকাঙ্ক্ষী দাবি করেন, তাকে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক ফাঁদে ফেলা হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, “দলের কেউ ব্যক্তিগত অপকর্ম করলে এর দায়ভার সংগঠন নেবে না। আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রদলের কিছু করার নেই। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হলে কেন্দ্রীয় ছাত্রদল নেবে।”

বিজ্ঞাপন

‎পড়ুন : মেহেরপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন