‎আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের চাকরির দাবিতে কেইপিজেডের ফটকে বিক্ষোভ

‎চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। এরপর দুপুরের দিকে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা।
‎
‎স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অসংখ্য বেকার যুবক থাকা সত্ত্বেও কেইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় তাঁদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, তাঁদের জমি ও এলাকার ওপর গড়ে ওঠা শিল্পকারখানায় প্রথমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।
‎
‎মানববন্ধনে অংশ নিয়ে মো. মারুফ বলেন, “একটি চাকরির আশায় আমরা বছরের পর বছর ধরে ঘুরছি। অথচ নিজেদের এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্মসংস্থানের অভাবে এলাকার অনেক যুবক হতাশ হয়ে পড়ছে। এর প্রভাবে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। তাই স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।”
‎
‎এ বিষয়ে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
‎
‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আন্দোলনকারীদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।”

বিজ্ঞাপন

‎পড়ুন : ফুলছড়ির চরাঞ্চলে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন