সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল এনেছে সরকার। জেলাগুলো হলো- সুনামগঞ্জ, ফেনী, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ নড়াইল ও খুলনা।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে।
এছাড়াও, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগার পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে। এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পড়ুন : ফুলছড়ির চরাঞ্চলে নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা


