কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার

মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কিশোরীকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই বোন। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা সুব্রত দেবনাথ।

জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালান। পরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, দুই কিশোরী মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যত্নশীল হতে হবে, যাতে অভিমান বা আবেগের বশে তারা কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়।

বিজ্ঞাপন

পড়ুন : ‎আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের চাকরির দাবিতে কেইপিজেডের ফটকে বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন