চরফ্যাশনে জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মীর শরীফ

ভোলার চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপন ব্যালটে উপজেলা জামায়াতের রোকনদের (সদস্য) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোটের ফলাফল ঘোষণা করা হলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পুনরায় আমীর নির্বাচিত হন।

এদিকে, ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চরফ্যাশন উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি চরফ্যাশন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, ভোলা জেলা শাখার সভাপতি এবং বরিশাল মহানগর শাখার সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে দলটির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে চরফ্যাশন পৌর জামায়াতের আমীর ও উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে, পুনরায় উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নানকের আগমন ঘিরে সীমান্তে সতর্ক বিএনপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন