আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌরশহরে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌরশহরের সড়কবাজার মুক্তমঞ্চের সামনে জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তাঁরা।

জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির সহসভাপতি নাছির উদ্দিন হাজারী।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীরা মাঠে থাকবেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন