গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান রানা ফকিরের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুফিয়া কটন মিলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে যুবদল নেতা ফাইজুল ইসলাম, নাছির উদ্দিন বাবু, রাকিব হাসান, মোহিন মীর, আদিল সরকার ও জুয়েলসহ উপজেলা যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি, তপন খানকে সিনিয়র সহসভাপতি, নাজিম সরকারকে সহসভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক, এস এম কামরুজ্জামান শামীমকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন মণ্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পড়ুন : মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন


