সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা, ভেঙে দিয়েছে চিমনী

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার চড়িয়া শিকার দক্ষিণ পাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স সুফিয়া ব্রিকস এর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম ও প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তুহিন আলম।

এ সময় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকশ টিম মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অবৈধ ইটভাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে বায়ুদূষণ: দুই স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন