সারা দেশের ন্যায় শেরপুরেও প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

শেরপুরে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ডিসি উদ্যানে প্রাণীসম্পদ মেলায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বিভিন্ন ক্যাটাগরি খামারী, ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ডিসি উদ্যানে প্রাণিসম্পদ বিভাগের মেলা উদ্বোধন করা হয়। মেলায় ২০টি স্টলে বিভিন্ন প্রাণিসম্পদ এবং গবাদি পশুর খাদ্য ও ওষুধ প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনাকে ফেরাতে একাধিকবার চিঠি দেয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন