গাংনীতে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে এক সবজি ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় ইন্তাজুল হক (৪৫) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাংনীর টেংরামারী-মাইলমারী সড়কের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ইন্তাজুল হক উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইসহাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্তাজুল হক তেঁতুলবাড়িয়া এলাকায় কাঁচামাল বিক্রির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে টেংরামারী মাঠ ও মাইলমারী মাঠের মাঝামাঝি পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আঘাত করে পালিয়ে যায় তারা। এতে তাঁর মাথা ও হাতে আঘাত লাগে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন