কুষ্টিয়ার সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এ তথ্য জানায় বিজিবি।এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাঙাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে সৌভন মন্ডল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৩ বোতল ফেনসিডিল, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।একই দিন রাত ৮টা ৩০ মিনিটের দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ইলাহী (৩২) নামে আরেক ব্যক্তিকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৮ বোতল মদ ও ৭ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ১২ হাজার টাকা।

এছাড়া রাত ১১টা ৫০ মিনিটের দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ হাজার ৮০০ টাকা।

তিনটি অভিযানে আটক ও উদ্ধার করা মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন