ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে ধোপাজান (চলতি) নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা। নদীভাঙনের কারণে চরম ঝুঁকিতে রয়েছেন পুরান মথুরকান্দি, কুঁচগাঁও, সোনারপাড়া, আদাংসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কুঁচগাঁও এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা ক্রমেই নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে অনেক পরিবার তাদের শেষ সম্বল বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। কিন্তু দীর্ঘদিনেও ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।নদীভাঙন থেকে গ্রামগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট ও সেতু নির্মাণ করতে হবে। শুধু সাময়িক উদ্যোগ নয়, ভাঙন প্রতিরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
‎
‎মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙনের কারণে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বহু পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হবে। তাই জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
‎
‎মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোশাঈদ আহমদ, জসীম উদ্দিন, শাহাজাহান, রুফসান আলী, সিরাজ মিয়া, মহর আলী, রবি মিয়া, আব্দুর রহমান, সিদ্দিক, জাকিরসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন