এ দেশে আর শেখ হাসিনা ফিরে আসবেন না : এমপি শিমুল বিশ্বাস

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, মালিক-শ্রমিক পক্ষ ও মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি বলেন, ‘এ দেশে আর শেখ হাসিনা ফিরে আসবেন না।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন দেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের কথা স্মরণ করেন। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসীমউদ্দীন, গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্যসচিব আমজাদ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সভাপতি সোহেল সরকার, ৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মহসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন