ময়মনসিংহে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন, একই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জন, এর মাঝে ৪৯ পুরুষ, নারী ১৫ জন ও শিশু ৮ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭১ জন, মারা গেছে ৪৪ জন।

ডেঙ্গুতে মৃতরা হলেন, জেলার তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) ও জেলার নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, একই সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে চলতি বছরে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্য়টা হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু ও এ সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন।

চলতি বছরের মার্চ মাস থেকে আজ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৮১২ জন, ছুটি হয়েছে ৬ হাজার ৫৫৪ জন, একই সময়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশুই মেয়ে। তাদের একজনের বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বয়স ৭ মাস। অপর মেয়ে শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তার বয়স ১০ মাস।

ফুলবাড়িয়ার শিশুটি গতকাল সকাল পৌনে ১২টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ওই দিন সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন