পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে বর্তমান সরকার।
বৃহত্তর যশোরের জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ভবদহের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী নদী ও খাল খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যাতে পলি জমে পুনরায় সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সংযোগ খালগুলোকে প্রবাহমান করারও উদ্যােগ নেয়া হচ্ছে।
তিনি বলেন, বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের মতামতও নেয়া হচ্ছে। সেগুলো যাচাই-বাছাই করে সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণী খান প্রমুখ।
পড়ুন : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পার্বত্য মন্ত্রী


